চট্টগ্রামে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

    অর্থনীতিক প্রতিবেদক : অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ভেজাল-মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও ওজনে কম দেওয়ার অভিযোগে চট্টগ্রামে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থার নিয়মিত অভিযানে এসব প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার নগরীর জিইসি মোড়, ওয়াসা ও লালখান বাজার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক (উপ সচিব) জুবায়ের আহমদ। অভিযানে সহায়তায় ছিলেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস ও নগর পুলিশ সদস্যরা।
    জিইসি মোড় এলাকায় দইয়ের মোড়কে উৎপাদন, মেয়াদ না থাকায় জরিমানা করা হয়।
    মূল্য ইত্যাদি না থাকার অপরাধে হ্যান্ডি ইন্ডিয়া নামক রেস্টুরেন্টকে ১০ হাজার, মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিক্রির অপরাধে মিঠাইকে ২০ হাজার, নোংরা-অপরিচ্ছন্ন ড্রেনের পাশে খাবার তৈরি ও সংরক্ষণের জন্য ওয়েল ফুডকে ৪০ হাজার, মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ক্যান্ডিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওয়াসা মোড়ে পোড়া তেল ব্যবহার করে ইফতারসামগ্রী তৈরি, ফ্রিজে আগে রান্না করা মাছ-মাংস সংরক্ষণ, কাঁচা ও রান্না করা মাছ-মাংস একসাথে রাখার অপরাধে তাওয়াক্কুল হোটেল অ?্যান্ড রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকার জরিমানা করা হয়।
    লালখান বাজার এলাকায় নোংরা অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও বেশি মূল্যের জন্য হাইওয়ে সুইটসকে ২৫ হাজার, বেশি মূল্যে চিনি বিক্রি ও মূল্যতালিকা না থাকায় আজিজ স্টোরকে ২০ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে শিকদার মেডিকেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *