বিএডিসির উচ্চ ফলনশীল জাতের আমন ধানবীজ বিক্রি শুরু

    বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ২০১৬-১৭ বিতরণ মৌসুমে সারাদেশে কৃষক পর্যায়ে উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের ভিত্তি ও প্রত্যায়িত শ্রেণির মোট ১৯,৫৬০ মে. টন এবং ১৬ মে. টন বিএডিসি হাইবি”ড আমন ধানবীজ বিক্রি শুরু করেছে। উল্লেখ্য ব্রিধান-৩৪ ও ব্রিধান-৩৮ (সকল সুগন্ধি জাত) প্রত্যায়িত শ্রেণির আমন বীজের বিক্রয়মূল্য প্রতি কেজি ৫৫ টাকা ও ভিত্তি শ্রেণির প্রতি কেজি ৬০ টাকা। বিআর-২২ ও বিআর-২৩, নাইজারশাইল ও বিনাশাইল জাতের প্রত্যায়িত শ্রেণির আমন ধানবীজের বিক্রয়মূল্য প্রতি কেজি ৩২ টাকা ও ভিত্তি শ্রেণির প্রতি কেজি ৩৬ টাকা। অন্যান্য সকল জাতের আমন ধানবীজের প্রত্যায়িত শ্রেণির বিক্রয়মূল্য প্রতি কেজি ৩১ টাকা ও ভিত্তি শ্রেণির প্রতি কেজি ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া হাইব্রিড (সকল জাত) আমন ধানবীজের বিক্রয়মূল্য প্রতি কেজি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিএডিসি’র ২২টি আঞ্চলিক বীজ বিক্রয় কেন্দ্র” হতে শুধুমাত্র নিবন্ধিত বীজ ডিলার, ২২টি জেলা ট্রানজিট বীজ বিক্রয় কেন্দ্র” হতে নিবন্ধিত বীজ ডিলার ও কৃষকদের নিকট এবং ২০টি জেলা বীজ বিক্রয় কেন্দ্র” ও ৩৬টি উপজেলা বীজ বিক্রয় কেন্দ্র হতে সরাসরি কৃষকদের নিকট “আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে বীজ বিক্রয় করা হচ্ছে। বিজ্ঞপ্তি
    বিএডিসি’র বীজ ডিলারদের নিকট বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ও হাইবি”ড আমন বীজ কৃষকদের নিকট বিক্রয় করার জন্য সরবরাহ করা হয়েছে। আগ্রহী কৃষক ভাইদের বিএডিসি’র বীজ বিক্রয় কেন্দ্র ও ডিলারদের নিকট হতে বিএডিসি’র বীজ নিশ্চিত হয়ে ক্রয় করে আবাদ করার জন্য অনুরোধ জানানো যা”েছ।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *