কিরণ সেখ : বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতেই সাঁড়াশি অভিযানের নামে সরকার গণগ্রেফতার চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। সাঁড়াশি অভিযানের নামে দেশব্যাপী গণগ্রেফতারের প্রতিবাদে কাল শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, চলমান সাঁড়াশি অভিযানে দুই হাজার ৬৮২ বিএনপি নেতাকর্মী গ্রেফতার হয়েছে। এই অভিযানে ১৫ হাজারের অধিক মানুষকে গ্রেফতার করে সরকার বহির্বিশ্বে প্রমাণ করতে চায় যে, বাংলাদেশ জঙ্গিবাদ সৃষ্টির কারখানা। সম্পাদনা : পরাগ মাঝি
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.