জালনোটসহ আটক ১

    নূর সিদ্দিকী, নীলফামারী : এক হাজার টাকা নোটের ১৮৮টি ও ৫০০ টাকা নোটের ৬৪টিসহ দুই লাখ বিশ হাজার জাল টাকা উদ্ধার ও সেই সঙ্গে গ্রেফতার হয়েছে চিত্ত রঞ্জন রায় (৩০) নামের এক জালটাকা সিন্ডিকেটের হোতা। গতকাল বৃহস্পতিবার র‌্যাব ১৩ নীলফামারী ক্যাম্পের অভিযানে ওই পরিমান জাল টাকাসহ তাকে গ্রেফতার করা হয় দেবীগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের চিত্ত ডিজিটাল স্টুডিও এন্ড ছাপাখানা হতে। গ্রেফতারকৃত চিত্ত রঞ্জন দেবীগঞ্জ উপজেলার সুন্দর দিঘি গ্রামের বিশ্বনাথ রায়ের ছেলে।
    র‌্যাব সূত্র জানায়, উদ্ধারকৃত জালটাকার সঙ্গে জালটাকা ছাপানোর জন্য ব্যবহৃত ওই স্টুডিও এবং ছাপাখানার একটি কম্পিটার প্রিন্টারসহ জব্দ করা হয়। নীলফামারী র‌্যাব ক্যাম্পের এএসপি মাহমুদুল হাসানের নেতৃতে এই অভিযান পরিচালনা করা হয়।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *