ইরাক সীমান্তের কাছে ২ সন্ত্রাসীগোষ্ঠীর তৎপরতা বানচাল করল আইআরজিসি

    আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসলামী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সঙ্গে দুই সন্ত্রাসীগোষ্ঠীর সংঘর্ষ হয়েছে। দেশটির উত্তরপশ্চিমে ইরাক সীমান্তের কাছে এ সংঘর্ষে বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে। আইআরআইবি
    আইআরজিসি’র পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ওসনাভিয়ে সীমান্ত দিয়ে এই দুই সন্ত্রাসীগোষ্ঠী ইরানে ঢোকার চেষ্টা করেছিল। সন্ত্রাসী এবং নাশকতামূলক তৎপরতা চালানোর জন্য তারা ইরানে ঢোকার চেষ্টা করেছিল বলে জানান তিনি। সন্ত্রাসীগোষ্ঠীর সঙ্গে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষে কয়েক সন্ত্রাসী নিহত হয়েছে বলেও জানান তিনি। এ ছাড়া, ওই অঞ্চলে বাকি সন্ত্রাসীদের নির্মূল করার জন্য তল্লাসি অভিযান চলছে বলে জানান তিনি।
    সন্ত্রাসীগোষ্ঠীগুলোর পরিচয় সম্পর্কে কিছু বলেন নি তিনি। অবশ্য উত্তরপশ্চিম ইরানে সাধারণ ভাবে পিকেকে’র দলছুট অংশ পিজেএকে এ জাতীয় হামলা চালায়। এদিকে চলতি সপ্তাহের গোড়ার দিকে উত্তরপশ্চিম এবং দক্ষিণপশ্চিম ইরানে সশস্ত্র বাহিনীর পৃথক দুই অভিযানে ১০ সন্ত্রাসী নিহত হয়েছে।
    পশ্চিম আজারবাইজান প্রদেশের খাশ অঞ্চলে এবং সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে এ সব অভিযান চালানো হয়েছিল।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *