স্পোর্টস ডেস্ক : স্বাগতিক ফ্রান্সকে আটকে রাখতে পারলো না আলবেনিয়া। ম্যাচের একদম শেষ দিকে দুই গোল হজম করেছে দলটি। আগের ম্যাচে বসে থাকা গ্রিজম্যান এই ম্যাচে সুযোগ পেয়েই দলের জয়ে ভূমিকা রাখেন। একদম ৯০ মিনিটের সময় গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এরপর রেফারির দেওয়া ইনজুরি টাইমের ৬ মিনিটের শেষ দিকে গোল করেন পায়েট।
ইউরো চ্যাম্পিয়নশিপে এত দেরিতে গোলের নজির এই প্রথম। ২০০০ সালে রোমানিয়া বনাম পর্তুগাল ম্যাচে গোল হয়েছিল ৭১ মিনিটের সময়। এবার হলো ৯০ মিনিটে । ফ্রান্স দুই ম্যাচ মিলিয়ে গোল করলো চারটি। যার মধ্যে তিনটি এসেছে ৮৯ মিনিট কিংবা তার পরে। শেষ ১৬ নিশ্চিত করে অনেকটা নির্ভার ফ্রান্স আগামী রোববার মুখোমুখি হবে প্রতিবেশী দেশ সুইজারল্যান্ডের। একই দিন আলবেনিয়া মুখোমুখি হবে রোমানিয়ার। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.