ট্রাম্পের বিপক্ষে ৭০ ভাগ মার্কিনির ভোট!

    আন্তর্জাতিক ডেস্ক : ওরল্যান্ডো সমকামী ক্লাবে হামলার পর ধারণা করা হয়েছিল ট্রাম্পের জনপ্রিয়তা আরও বাড়বে। কিন্তু সাম্প্রতিক জরিপ বলছে, ভিন্ন কথা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার চালানো এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে ডোনাল্ড ট্রাম্পকে মনোনীত না করার পক্ষে ভোট দিয়েছে ৭০ শতাংশ মানুষ! ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজ পরিচালিত এ জরিপে দেখা গেছে, প্রতি ১০ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকের মধ্যে সাতজন ডোনাল্ড ট্রাম্পকে রিপাবলিকান দল থেকে মনোনয়ন দেওয়ার বিপক্ষে। কয়েক সপ্তাহ আগে ট্রাম্পের পক্ষে সমর্থনের মাত্রার ঠিক উল্টোটা দেখা গেছে এই জরিপে। তখনকার জরিপগুলোতে ট্রাম্পের সমর্থকের সংখ্যা বাড়ছিল। নতুন জনমত জরিপে ট্রাম্পের পক্ষে মাত্র ২৯ শতাংশ মতামত দিয়েছে। ট্রাম্পের বিপক্ষে মতামত প্রদানকারীদের মধ্যে হিস্পানিকদের সংখ্যাই ৮৯ শতাংশ। এলএ টাইমস
    চলতি মাসে ট্রাম্প যখন তার নিজের দল থেকে বা ডেমোক্রেটদের সমালোচনা ছাড়া ভালো সময় কাটাচ্ছিলেন, তখনই নতুন জনমত জরিপে তার সমর্থনের অবনতি দেখা দিল। অন্যদিকে ডেমোক্রেটিক পার্টির মনোনীত হিলারি ক্লিনটনের বিপক্ষে ৫৫ শতাংশ আমেরিকান মতামত জানিয়েছে। ৪৩ শতাংশ তার পক্ষে মতামত জানিয়েছেন। ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজ গত ৮ থেকে ১২ জুন টেলিফোনের মাধ্যমে এক হাজার প্রাপ্তবয়স্ক নাগরিকের মতামত নেয়। সম্পাদনা : ইমরুল শাহেদ

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *