দেওয়ানগঞ্জে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন

    শরিফুল ইসলাম ঝোকন, জামালপুর : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিদ্যুৎ এর লোডশেডিংএ বিপর্যস্ত জনজীবন আর বিপাকে পড়েছে সারাদিন রোজা রাখা রোজাদারগণ। স্বাভাবিক সময়ের চেয়ে অনেক কম সময় বিদ্যুৎ থাকে এখানে। বিশেষ করে সেহরী, ইফতার ও তারাবির নামাজের সময় বিদ্যুৎ না থাকায় নাকাল হতে হয় দেওয়ানগঞ্জ এলাকার রোজাদার ও সাধারণ মানুষের। আর ছাত্র-ছাত্রী, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, মিল, কল-কারখানায় বিদ্যুতের কারণে হয়রানী ও আর্থিক ক্ষতির সম্মুখিন হচ্ছে প্রতিনিয়ত অসংখ্য মানুষ।
    ভুক্তভোগী কাজলা পাড়া গ্রামের ষাটোর্ধ্ব বৃদ্ব নাজিম শেখ বলেন, গরমে অতিষ্ঠ হয়ে সারা দিন রোজা রাখি। কোথাও একটু বাতাস লাগেনা শরিলে। আবার সন্ধ্যার সময় যখন ইফতার করতে বসি ঠিক তখনই চলে যায় কারেন্ট। আবার তারাবিসহ সেহেরীতেও মাঝে মাঝে কারেন্ট থাকেনা। তারাটিয়া গ্রামের সুরুজ মিয়া (৬০) জানান, ইফতারের আগে কারেন্ট চলে যায় রাত ১১টার সময় আসে। আবার সেহেরীর আগে চলে যায় আসে সকালে। এতে করে সেহেরী-ইফতার খেয়ে সারাদিন রোজা রাখাসহ তারাবি নামাজ পড়া আমাদের জন্য কষ্টকর হয়ে পড়েছে।
    এলাকাবাসীর অভিমত চোরাই বিদ্যুতের কারণে লোডশেডিং বেশী হচ্ছে। তাই এই চোরাই বিদ্যুতের লাইন অপসারণে কার্যকর ব্যবস্থা নিলে লোডশেডিং কিছুটা হলেও কমবে। এব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য এলাকাবাসী জোর দাবী জানান।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *