রাশিয়ার পূর্ব প্রান্তে দাবানলে ব্যাপক ক্ষতি

    আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার পূর্ব প্রান্তের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকার মাগাদান ও চুকোতকায় বুধবার থেকে শুরু হওয়া দাবানলে প্রায় ৯ হাজার হেক্টর বনভূমি ধ্বংস হয়েছে। বাসস
    বৃহস্পতিবার স্থানীয় বন বিভাগ একথা জানিয়েছে। মাগাদান অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার প্রায় ৫ হাজার ২শ’ হেক্টর বনাঞ্চল জুড়ে আগুন জ্বলছে।
    বন বিভাগ আরো জানায়, আগুন নিয়ন্ত্রণে ৪শ’র বেশি দমকল কর্মী নিয়োজিত ও ৫টি হেলিকপ্টার মোতায়েন রয়েছে। ২৫টি স্থানে আগুন জ্বলছিল। এর মধ্যে ৯টি স্থানের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। রাশিয়ার পূর্ব প্রান্তে চলতি বছর এখন পর্যন্ত ৯৬৫টি দাবানল হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে অনেক বেশি।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *