রফিক আহমেদ : মাদারীপুরে শিক্ষক হত্যা চেষ্টার সঙ্গে ছাত্রশিবিরকে পুলিশের জড়ানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। গতকাল এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল ইয়াছিন আরাফাত এ নিন্দা জানান।
বিবৃতিতে শিবির নেতৃদ্বয় বলেন, কোনো ঘটনা ঘটলেই কিছু পুলিশ ও গণমাধ্যম ছাত্রশিবিরকে জড়িয়ে অপপ্রচার করতে থাকে। যার একটি নমুনা মাদারীপুরে শিক্ষক হত্যা চেষ্টায় গ্রেফতারকৃত গোলাম ফয়জুল্লাহ ফাহিমকে শিবির কর্মী উল্লেখ করা। এটি স্রেফ পুলিশের মিথ্যাচার ছাড়া কিছু নয়। অথচ গ্রেফতারকৃত ফয়জুল্লাহ ছাত্রশিবিরের কেউ নয় এবং তার সঙ্গে ছাত্রশিবিরের কোনো সম্পর্ক নেই। কিন্তু মাদারীপুর সদর মডেল থানার ওসি জিয়াউল মোর্শেদ দায়িত্ববোধ ভুলে মিথ্যা প্রচারণা চালিয়েছে।
তারা বলেন, কোনো তথ্য প্রমাণ ছাড়াই ছাত্রশিবিরকে জড়িয়ে ভাবমূর্তি ক্ষুণœœ করা তাদের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে।
তারা পুলিশের এই মিথ্যা বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সম্পাদনা: সৈয়দ নূর-ই-আলম
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.