‘১৫ কোটি টাকার অফার পেয়েছিলাম’

    এল আর বাদল : ২০০৭ সালে ভারতীয় বিদ্রোহী লিগ আইসিএলে খেলার জন্য আমাকে ১৫ কোটি টাকার অফার করা হয়েছিল। কিন্তু আমি সেখানে যাইনি। দেশের সঙ্গে বেঈমানি করিনি। অনেকেই আমাকে ভুল বুঝেছেন, আমি নাকি বিপিএলে টাকা খেয়ে ম্যাচ পাতিয়েছি। টাকার বিনিময়ে ওই কাজ করিনি। দলের চাপে আমি ম্যাচ ফিক্সিংয়ে অংশ নিয়েছিলাম মাত্র। পরিস্থিতির শিকার হতে হয়েছিল আমাকে। কিন্তু ওটা করা মোটেও উচিত হয়নি। দোষ স্বীকার করে আমি ক্ষমাও চেয়েছি।
    ‘এই সময়’ নামে একটি সাপ্তাহিকের সঙ্গে কথাগুলো বলেছেন বাংলাদেশ ক্রিকেটে এক সময়ের বিস্ময়বালক বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। উল্লেখ্য, বিসিবির নির্দেশ অমান্য করে নিতান্তই অর্থের কারণে (২০০৭ সালে) হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে দেশের ১৪ জন শীর্ষস্থানীয় ক্রিকেটার আইসিসি অনুমোদনহীন ও নিষিদ্ধ ভারতীয় লিগ আইসিএলে খেলতে যান। ফলে সে সময় বড় ধরনের ধাক্কা খায় বাংলাদেশ ক্রিকেট। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *