উত্তরাঞ্চলে ৩ জেলায় দূরপাল্লার কোচ চলাচল বন্ধ

    সাইফুল ইসলাম প্রবাল চৌধুরি, ঠাকুরগাঁও : চার দিন পরেও উত্তরাঞ্চলের ৩ জেলা ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর থেকে সকল দূরপাল্লার কোচ চলাচল বন্ধ অব্যাহত রয়েছে। এতে ভোগান্তিতে রয়েছে সাধারণ মানুষসহ যাত্রী ও ব্যবসায়ীরা।
    অন্যদিকে গাড়ি চলাচল করায় অল্প বা অধিক পরিমাণেও পণ্য পরিবহন করতে পারছেন না ব্যবসায়ীরা। কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিতে গত রোববার থেকে তিন জেলার মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী দুরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবারও কোন দূরপাল্লার কোচ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি।
    শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন জেলার অসংখ্য যাত্রীকে এ কারণে হয়রানির শিকার হতে দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তারা গন্তব্যে পৌঁছাতে পারছেন না।
    এ ব্যাপারে ঠাকুরগাঁও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার জানান, যে কোন গাড়ির তুলনায় হানিফ পরিবহনের চালক সুপাভাইজার ও হেলপারদের বেতন অনেক কম। তাদের অন্যান্য সুযোগ সুবিধাও কম। বার বার তাগিদ দিয়েও মালিকপক্ষ বেতন ভাতা বাড়াচ্ছে না। এ অবস্থায় কোচ চলাচল বন্ধ করা ছাড়া কোন উপায় না পেয়ে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন শ্রমিক, চালক ও কর্মচারিরা। আমাদেব শ্রমিক, চালক, সুপারভাইজার ও কর্মচারিদের দাবি না মানলে গাড়ি বা কোচ চলাচল বন্ধই থাকবে বলেও জানান তিনি।
    এ বিষয়ে হানিফ কোচের ঠাকুরগাঁও শাখার ম্যানেজার নারায়ন চন্দ্র জানান, আমরা শ্রমিক, কর্মচারি ও শ্রমিক ইউনিয়নের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *