জামিন পেলেন মাহির কথিত স্বামী শাওন

    মামুন খান : চিত্রনায়িকা মাহিয়া মাহির কথিত স্বামী শাহরিয়ার ইসলাম ওরফে শাওনকে জামিন দিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কেএম শামসুল আলম শুনানি শেষে শাওনের জামিন মঞ্জুর করেন। শাওনের পক্ষে জামিন শুনানি করেন তার আইনজীবী বেলাল হোসেন।
    জামিন শুনানিতে তিনি বলেন,মাহির সঙ্গে শাওনের এক বছর আগে বিয়ে হয়। মাহি তার বিয়ের তথ্য গোপন করে অন্যত্র বিয়ে করেন। এতে তিনি আইনগত অপরাধ করেছেন।
    আইনজীবী আরও বলেন, এসব চিত্রনায়িকার এক বা একাধিক বিয়ে হওয়া অস্বাভাবিক নয়। মাহি তার প্রথম স্বামীকে তালাক না দিয়ে অন্যত্র বিয়ে করে আইনগত অপরাধ করেছেন। তাই সবদিক বিবেচনা করে শাওনকে জামিন দেওয়া হোক।
    শুনানিকালে মাহির পিতা আবু বকর সিদ্দিক এবং মা দিলরুবা ইয়াছমিন ছবি আদালতে উপস্থিত থেকে হলফনামার মাধ্যমে জামিনে আপত্তি নেই মর্মে উল্লেখ করেন।
    উল্লেখ্য,গত ২৮ মে শাওনকে গ্রেফতার করে আদালতে হাজির করলে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৩১ মে দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে ফের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক সোহরাব মিয়া। আদালত তার রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সম্পাদনা: পরাগ মাঝি

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *