ভোক্তার চাহিদার প্রতি লক্ষ্য রেখে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড “অলিম্পিক ব্যাটারী (মেটালিক)” নামে আকর্ষণীয় মেটালিক জ্যাকেটে এবং আরো উন্নত ফর্মূলায় বাজারে একটি নতুন ধরণের ব্যাটারী নিয়ে এসেছে। এই উপলক্ষ্যে গত ১৬ জুন ২০১৬ তারিখে জাতীয় প্রেসক্লাবের ভি.আই.পি লাইঞ্জে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর জি.এম. কাজী তৌহিদুজ্জামান বলেন, “অলিম্পিক গোল্ড ব্যাটারী” বাজারজাত করনের শুরুতেই ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। তারই ধারাবাহিকতায় নতুন “অলিম্পিক ব্যাটারী (মেটালিক)” আকর্ষণীয় মেটালিক জ্যাকেটে এবং আরো উন্নত ফর্মূলায় বাজারে নিয়ে এসেছি, যার শক্তি আগের চেয়ে অনেক বেশি।
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.