অভাবের ফজিলত

    আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা কি জান আল্লাহর মখলুকের মধ্যে কে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে? তারা বলল, আল্লাহ এবং তার রাসূল (সা.) ভাল জানেন। তিনি বললেন, আল্লাহর মখলুকের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে অভাবী ও মুহাজির, যাদের দিয়ে সীমান্তের ঝুঁকিপূর্ণ স্থান পূর্ণ করা হয় ও যাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়, তাদের কেউ মারা যায় কিন্তু তার ইচ্ছা তার অন্তরেই থাকে পূর্ণ করতে পারে না। আল্লাহতাআলা তার ফেরেশতাদের থেকে যাকে ইচ্ছা বলবেন, তাদের কাছে যাও, তাদেরকে সালাম কর, অতঃপর ফেরেশতারা বলে, আমরা আপনার আসমানের অধিবাসী, আপনার সর্বোত্তম মখলুক, আপনি আমাদের নির্দেশ দিচ্ছেন তাদের কাছ যাব এবং তাদেরকে সালাম করব?! তিনি বলেন, তারা এমন বান্দা যারা আমার ইবাদত করত আমার সঙ্গে কাউকে শরীক করত না। তাদেরকে ঝুঁকিপূর্ণ স্থানে রাখা হত, তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করা হত, তাদের কেউ মারা যেত কিন্তু তার প্রয়োজন তার অন্তরেই থাকত, সে তা পূর্ণ করতে পারত না। তিনি বলেন, অতঃপর তখন তাদের কাছে ফেরেশতারা আসেন, প্রত্যেক দরজা দিয়ে তাদের কাছে প্রবেশ করেন, তোমাদের উপর সালাম, কারণ তোমরা ধৈর্যধারণ করেছ, আখেরাতের প্রতিদান খুবই সুন্দর!’ [বুখারি ও মুসলিম]
    গ্রন্থনা : ওয়ালিউল্লাহ সিরাজ

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *