মো. জয়নুল আবেদীন, আমতলী : শুক্রবার বরগুনার তালতলী উপজেলা টেংড়াগিরী সকিনা বনে অজগর অবমুক্ত করেছে বরগুনা পুলিশ সুপার বিজয় বসাক। জানা গেছে, বরগুনা সদর উপজেলার বুড়ির চর ইউনিয়নের মাইঠা গ্রামের ও বরগুনা জজ আদালতের নাজির আবদুস সালাম বাদল মিয়ার গ্রামের বাড়ির বাগানে একটি গাব গাছের সঙ্গে বৃহস্পতিবার বিকেলে অজগর সাপটি পেঁচানো অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। এ সময় সাপটি দেখতে শত শত লোক ভীড় জমায়। পরে ওই গ্রামের সাপুড়ে নওশেরকে খবর দেয়া হয়। সাপুড়ে গিয়ে গ্রামবাসীর সহযোগিতায় সাপটি ওইদিন সন্ধ্যায় উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়। পুলিশ সুপার সাপটি উদ্ধার করে নিয়ে আসে।
শুক্রবার সকালে পুলিশ সুপার বিজয় বসাক অজগর সাপটি তালতলী উপজেলার টেংড়াগিরী সকিনা বনে অবমুক্ত করেছেন।
বরগুনা পুলিশ সুপার বিজয় বসাক বলেন, বন্যপ্রাণী ধংসের কারণে আজ পরিবেশ বিপন্ন। এ প্রাণী সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব। মো. জয়নুল আবেদীন
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.