ইজিপ্টএয়ারের বিধ্বস্ত বিমানের ককপিট ভয়েস রেকর্ডারের সন্ধান

    আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরে খুঁজে পাওয়া ইজিপ্টএয়ারের ধ্বংসাবশেষে ককপিটে থাকা ভয়েস রেকর্ডার খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছেন মিশরীয় তদন্তকারীরা। গত মাসে বিধ্বস্ত হয়েছিল এই বিমানটি। মিসরের উত্তর উপকূলে একটি পানির নিচে কাজ করতে সক্ষম রোবটসহ অনুসন্ধান চালাচ্ছে। এর আগে এটি সমুদ্রের নিচে ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছিল। ইজিপ্টএয়ারের ফ্লাইট এমএস৮০৪ প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে ৬৬ জন যাত্রী সহ বিধ্বস্ত হয়। এখনো জানা যায়নি কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছিল। বিমানটির নির্মাতা এয়ারবাস জানিয়ে ছিল, বিমানটির ‘ব্ল্যাক বক্স’ ফ্লাইট রেকর্ডারটি খুঁজে পেলে জানা যাবে কি কারণে রাডার থেকে এমএস৮০৪ হারিয়ে গিয়েছিল।
    ককপিটের ভয়েস রেকর্ডার থেকে তদন্তকারীরা জানতে পারবেন, পাইলট ও কো পাইলটরা বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে কি বলছিলেন সেটা জানতে পারবেন। বিবিসি

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *