গুজরাটে দাঙ্গাকারী ১১ জনকে যাবজ্জীবন

    আন্তর্জাতিক ডেস্ক : গুজরাটের মুসলিম বিরোধী দাঙ্গার সময় গুলবার্গ সোসাইটি হত্যাকা-ে জড়িত থাকার দায়ে ১১ জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আহমেদাবাদের আদালত। এছাড়াও সেই দাঙ্গায় সম্পৃক্ততার জন্য ১২ জনকে দোষি সাব্যস্ত করে সাত বছরের কারাদ- দেয়া হয়। আইআরআইবি
    আহমেদাবাদের গুলবার্গ সোসাইটিতে সহিংসতার সেই ঘটনার ১৪ বছর পর এই রায় দেয়া হলো। সেই সময়ে ক্রোধান্বিত জনতা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পুড়িয়ে ৬৯ জনকে হত্যা করে। নিহতদের মধ্যে কংগ্রেস দলের আইনপ্রণেতা এহসান জাফরিও ছিলেন। ২০০২ সালের ফেব্রুয়ারির ২৮ তারিখে এই হামলার ঘটনা ঘটে। গোহারা স্টেশনে একটি ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় ৫৯ জনের মৃত্যুর পরের দিনই সহিংসতার এই ঘটনাটি ঘটে। গুজরাট দাঙ্গায় ১ হাজার জনেরও বেশি মানুষ নিহত হন। নিহতদের মধ্যে অধিকাংশই মুসলমান। সম্পাদনা : ইমরুল শাহেদ

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *