অচিন্ত্য মজুমদার, ভোলা : ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি বলেছেন, ৯০ দিন হরতাল অবরোধের নামে বিএনপি-জামায়াত সারাদেশে নিরিহ ২১৩ জনকে পেট্রোল বোমা মেরে হত্যা করেছে। এখন আবার গুপ্তহত্যা শুরু করেছে। জনগণ বুঝতে পেরেছে ওই পেট্রোল বোমা আর গুপ্তহত্যা একই সুতায় গাঁথা। তাই সারা বাংলাদেশের মানুষ বিএনপি-জামায়াত তথা ২০ দলকে প্রত্যাখ্যান করেছে।
এসময় এমপি আরো বলেন, খালেদা জিয়া জামায়াতসহ তথাকথিত ২০ দলীয় জোট সরাদেশে গুপ্তহত্যা চালিয়ে দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু বিএনপি-জামায়াত যত ষড়যন্ত্রই করুক না কেন, আমরা জনগণকে সঙ্গে নিয়ে সকল কিছুর মোকাবেলা করবো। শুক্রবার দুপুরে ভোলা-চরফ্যাসন মহাসড়কের বোরহানউদ্দিন অংশের একটি সংযোগ সেতু উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধানে ২১ মিটার এ সংযোগ সেতুটি ১ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়। তিনি আরো বলেন, ৯০ দিন হরতাল অবরোধের নামে বিএনপি-জামায়াত সারাদেশে নিরিহ ২১৩ জনকে পেট্রল বোমা মেরে হত্যা করেছে। এখন আবার গুপ্ত হত্যা শুরু করেছে। জনগন বুঝতে পেরেছে ওই পেট্রর বোমা আর গুপ্তহত্যা একই সুতায় গাঁথা। তাই সারা বাংলাদেশের মানুষ বিএনপি-জামায়াত তথা ২০ দলকে প্রত্যাক্ষান করেছে।
এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে সকল বাধা অতিক্রম করে বাংলাদেশকে কাক্সিক্ষত লক্ষে পৌঁছে দেবার অঙ্গিকার ব্যক্ত করেন।
উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান মহব্বত জান চৌধুরী, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কুদ্দুসসহ উপজেলা আ.লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.