বৃষ্টি আনতে নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হল কিশোরকে

    মনিটরিং ডেস্ক : গোটা গ্রাম জুড়ে চলছে খরা। ফুটিফাটা ফসলি জমি। শুকিয়ে গেছে জলাধার। বৃষ্টি আনতে বরুণ দেবতাকে সন্তুষ্ট করাটা ছিল জরুরি। বরুণ দেবতাকে সন্তুষ্ট করতে তাই এক কিশোরকে নগ্ন করে ঘোরানো হল গোটা গ্রাম!আনন্দবাজার
    সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে ভারতের কর্নাটকে চিত্রদুর্গ অঞ্চলের পান্ডারহাল্লি গ্রামে। এই পুরো ঘটনাটি মোবাইল ফোনে তুলে ইন্টারনেটে ছাড়া হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই তা নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন।
    ভিডিওতে দেখা যাচ্ছেÑ এক কিশোরকে নগ্ন করে তার হাতে বিগ্রহ ধরিয়ে দেওয়া হয়েছে। তারপর সেই বিগ্রহ মাথায় নিয়ে গোটা গ্রাম ঘুরছে ওই কিশোর। রীতিমতো ঢাক-ঢোল পিটিয়ে পুজো করা হচ্ছে ওই বিগ্রহকে। তারপর নগ্ন ওই কিশোরের মাথায় কয়েক কলসি জল ঢালা হয়। দেওয়া হয় নতুন পোশাক।
    সম্পাদনা : হাসিবুল ফারুক চৌধুরী

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *