রংপুরে শিশুসহ ২ জনকে হত্যা

    রংপুর প্রতিনিধি : পৃথক ঘটনায় রংপুরের পীরগাছায় ও পীরগঞ্জে শিশুসহ দুইজনকে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাফুর রহমান এ তথ্য জানান। পুলিশ জানায়, সকালে পীরগঞ্জ উপজেলার একটি গ্রামে আম কুড়াতে যায় ১০ বছরের এক মেয়েশিশু। শিশুটিকে একা পেয়ে স্থানীয় উত্তরপাড়া গ্রামের শাহজানের ছেলে রিয়াদ (২৫) তাকে ধর্ষণের পর হত্যা করে। এ ঘটনায় রিয়াদকে গ্রেফতার করেছে পুলিশ।
    পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, রিয়াদের ঘরের খাটের নিচে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ধর্ষণের পর ওই শিশুকে হত্যা করে খাটের নিচে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে, শুক্রবার ভোরে পীরগাছা আমডারায় গ্রামের শাহানুর ইসলামের ছেলে রুবেল (২৩) নামে এক সেলুন কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পীরগাছা উপজেলার পাকার মাথা এলাকায় দীর্ঘদিন ধরে রবেল ও তার মা বসবাস করে আসছিলেন। রুবেল ঢাকায় একটি সেলুনের দোকানে কাজ করতেন। ছুটিতে রুবেল বাড়িতে এসে এই হত্যাকা-ের শিকার হলেন। হত্যার কারণ সম্পর্কে কেউ কিছু বলতে পারছে না। সম্পাদনা : প্রিয়াংকা

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *