রাতারগুল জলার বন কোন পথে

    আশরাফ চৌধুরী রাজু, সিলেট : সম্প্রতি ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার কল্যাণে প্রকাশ পাওয়া গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুল জলার বন আজ বিশ্ব পরিম-লে পরিচিত। রাতারগুলে মিঠা পানিতে বেঁচে থাকা বন বিভাগের ৫০৪ একর জায়গাজুড়ে রয়েছে বিশাল জলার বন। এই জলার বনকে দেখার জন্য প্রতিদিন হাজার হাজার পর্যটক ওই এলাকায় আসেন।
    দেশের গন্ডি পেরিয়ে বিশ্ব পরিমন্ডলে রাতারগুল জলার বন পরিচিতি লাভ করায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটক ও গবেষকরা ওই স্থানে উপস্থিত হন। কিন্তু রাতারগুল জলার বনে পৌঁছাতে এখন পথে পথে বিড়ম্বনার শিকার হচ্ছেন আগত পর্যটক। কারণ ওই জলার বনকে কেন্দ্র করে একটি মহল অবৈধভাবে পয়সা কামাই করতে শুরু করেছে। তারা রাতারগুল জলার বন এলাকায় যাওয়ার পথে বিভিন্ন যায়গায় পর্যটককে হয়রানী করছেন হরহামেশাই।
    সালুটিকর-হরিপুর রাস্তায় মটরঘাট, চৌমুহনী ও বয়রা বাজার পয়েন্ট দিয়েই রাতারগুল যাওয়া যায়। কিন্তু সিলেট সদর উপজেলার কোনার পাড়া মসজিদের পাশ দিয়ে মটরঘাট রাস্তা দিয়ে পর্যটককে নেওয়ার জন্য কতিপয় ওই স্থানে দাঁড়িয়ে থাকেন। পর্যটকবাহী যানবাহন দেখলেই ওরা গতি রোধ করেন। কোন কারণ না দেখিয়ে পর্যটককে ওই রাস্তা দিয়ে যেতে বাধ্য করেন। এতে পর্যটকরা ওই স্থানে আসার আগ্রহ হারান। পাশাপাশি আর্থিক ভাবেও ক্ষতিগ্রস্ত হয়ে অন্য পর্যটককে জলারবন এলাকায় আসতে নিরুত সাহিত করেন।
    অন্যদিকে মটরঘাট সংলগ্ন চেংগের খাল গোদারাঘাট লিজ নিয়ে ওই মহলটি অবৈধভাবে পয়সা হাসিল করছেন।
    মটরঘাট থেকে জলার বন এলাকায় নৌকা নিয়ে ঘুরলে যেখানে ৫০০ টাকা ভাড়া যথেষ্ট, সে জায়য়গায় নেওয়া হচ্ছে ১৫০০-২০০০ টাকা। এতে পর্যটকরা একবার এসে অন্যবার না আসার চেষ্টা করেন।
    সরেজমিন পরিদর্শনকালে কয়েকজন মাঝি জানান, লিজ গ্রহীতাকে প্রতি ট্রিপে নৌকা ভাড়ার ৬০% টাকা দিতে হয়। সুধী মহল মনে করেন এ ব্যাপারে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে ধিরে ধিরে পর্যটক শূন্য হয়ে পড়বে সিলেটের সম্ভাবনাময় পর্যটন এলাকা রাতারগুল জলার বন।
    গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাহ উদ্দিন জানান, রাতারগুল জলার বন এলাকায় আগত পর্যটকদের মধ্যে অনেকেই এ বিষয়ে আমাকে ফোন দিয়েছেন। আমরা গোয়াইনঘাট এলাকায় প্রবেশের পর কোন পর্যটক বিড়ম্বনায় শিকার হলে তাকে আইনি সকল প্রকার সহায়তা করতে প্রস্তুত রয়েছি।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *