শেন ওয়ার্নের টি-টোয়েন্টি একাদশে মুস্তাফিজ

    1457719177-550x367স্পোর্টস ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন বিশ্ব সেরা টি-টোয়েন্টি একাদশ নির্বাচন করেছেন। আর সেই একাদশে সুযোগ পেয়েছেন বাংলাদেশের পেস বোলিং সেনসেশন মুস্তাফিজুর রহমান।
    বাঁ-হাতি এই পেসার বাদেও আছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে খেলা তিন ব্যাটিং সুপার স্টার- ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স ও বিরাট কোহলি।
    দলে ওয়েস্ট ইন্ডিজ থেকেই আছেন চার ক্রিকেটার – ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো ও সুনীল নারাইন। অস্ট্রেলিয়া থেকে আছেন শেন ওয়াটসন ও মিশেল স্টার্ক।
    ভারতের বিরাট কোহলি, ইংল্যান্ডের জশ বাটলার, দক্ষিণ আফ্রিকার ভিলিয়ার্স, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামও আছেন এই একাদশে।
    ওয়ার্নের দেয়া বিশ্বসেরা টি-টোয়েন্টি একাদশ: ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি, শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, জস বাটলার, মিশেল স্টার্ক, সুনীল নারাইন এবং মুস্তাফিজুর রহমান।
    সূত্র : প্রিয়.কম

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *