১৪ দিন পর লাশ দিল বিএসএফ

    রাজশাহী প্রতিনিধি : মারা যাওয়ার ১৪ দিন পর বাংলাদেশি এক যুবকের লাশ গত বৃহস্পতিবার রাতে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আরেক ব্যক্তির লাশ এখনো ভারতে রয়েছে। বিএসএফ বলছে, আরও কয়েক দিন পরে ওই ব্যক্তির লাশ হস্তান্তর করা হবে।
    যে ব্যক্তির লাশ হস্তান্তর করা হয়েছে তার নাম আরিফুল ইসলাম (২৮)। বাবার নাম নজির উদ্দিন। বাড়ি রাজশাহীর পবা উপজেলার মাঝাড়দিয়ার এলাকায়। লাশ হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজশাহী নগরের রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মুজাহিদুর রহমান। তিনি জানান, লাশ হস্তান্তরের জন্য তাদের বসিয়ে রাখা হয়। রাত নয়টার সময় লাশ দেওয়া হয়।
    এসআই মুজাহিদুর আরও বলেন, আরিফুল ইসলাম সীমান্তের ওপারে ভারতের কাহারপাড়া গ্রামে খালার বাড়িতে গিয়েছিলেন। তিনি সেখানে অসুস্থ হয়ে গত ৩ জুন মারা যান।
    লাশ নেওয়ার পর আরিফুলের বড় ভাই রফিকুল ইসলাম বলেন, ওর পেটের ব্যথার অসুখ ছিল। পেটে ব্যথা উঠলে দিশেহারিয়ে এক দিকে দৌড়ে চলে যেত। তাঁদের বাড়ি থেকে সীমান্ত পার হতে পাঁচ মিনিট সময় লাগে। আরিফুল দৌড় দিয়ে ভারতে খালার বাড়িতে চলে গিয়েছিলেন।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *