কালীগঞ্জে গুডাউনে অগ্নিকান্ড

    বিল্লাল হোসেন, কালীগঞ্জ : গাজীপুরের কালীগঞ্জে ইলেকট্রিক সর্টসার্কিট থেকে একটি ওয়েষ্টেজ গুডাউনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলা জামালপুর ইউনিয়নের বড়দার মোড় এলাকায় অগ্নিকা-ের এ ঘটনা ঘটে। এ ঘটনায় কালীগঞ্জ ও পলাশ ফারার সার্ভিসের দুটি ইউনিট টানা ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুনে নিয়ন্ত্রণে আনেন।
    কালীগঞ্জ ফারার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুস সাত্তার জানান, ধারণা করা হচ্ছে ইলেকট্রিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রায় পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করতে পারলেও গোডাইনের বেশ কিছু মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকা-ের ঘটনায় ওই গুডাইনসহ পাশের আরো ২টি দোকান ঘর পুড়ে গেছে।
    এদিকে ওই গুডাউনের মালিক জোবায়ের আলম জানান, তিনি ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির ওয়েস্টেজ এজেন্ট হয়ে পাঁচ বছর যাবৎ ব্যবসা করছেন। ওই গুডাউনের কেয়ারটেকার সামছুল হকের দাবি তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *