এম রবিউল্লাহ : অল ইন্ডিয়া রেডিওতে জাতির উদ্দেশে দেওয়া ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জরুরি আইন জারির ভাষণ একটি সিনেমায় ব্যবহার করা হয়েছে। ১৯৭৫ সালের ২৫ জুন ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন। তার ওই ভাষণটি ‘সন পঁচাত্তর’ নামের থ্রিলার মুভিতে ব্যবহার করা হয়েছে।
সিনেমার প্রযোজক কবির লবি এক বিবৃতিতে জানান, ইন্দিরা গান্ধীর বক্তৃতাটির স্বত্বাধিকারী অল ইন্ডিয়া রেডিও আর ভিডিওটির স্বত্বাধিকারী ভারতের চলচ্চিত্র বিভাগ। দুই কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই তা ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি।
‘সন পঁচাত্তর’ চলচ্চিত্রের পরিচালক নবনীত বেহাল। তামানচাই চলচ্চিত্রের মাধ্যমে খ্যাতি অর্জন করেন নবনীত বেহাল। ‘সন পঁচাত্তর’-এর প্রধান তারকা অভিনেতা কে কে মেনন। সূত্র : দ্য স্টেটসম্যান, জি নিউজ ও বিজনেস স্ট্যান্ডারের
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.