বগুড়ায় ভ্যান চালককে কুপিয়ে হত্যা, আটক ৬

    প্রবীর মোহন্ত, বগুড়া : বগুড়ায় সজল সাকিদার (২২) নামের এক অটোভ্যান চালককে কুপিয়ে হত্যার ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।
    জেলার ধুনট উপজেলার কালেরপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সজল ধুনটের সরুগ্রাম এলাকার সাইফুল ইসলামের ছেলে।
    জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাজার থেকে সজল বাড়ি ফেরার পথে কতিপয় দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাতেই নিহতের বড় ভাই সাকিল মাহমুদ বাদি হেয়ে ১৬ জনের বিরুদ্ধে ধুনট থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
    পুলিশ গতকাল শুক্রবার ভোরের দিকে সাবগ্রাম এলাকা থেকে বিপ্লব হাসান (১৯), সাজু মিয়া (১৯), লিটন মিয়া (৩৫), রিপন হোসেন (২২), শাহীন আলম (২০) ও বাদশা (২৫) কে আটক করে।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *