যশোর প্রতিনিধি : যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতাসহ বিভিন্ন মামলার ৮৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ জুন রাত থেকে ১৭ জুন শুক্রবার সকাল পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
যশোর পুলিশের কন্ট্রোল রুম থেকে মিজানুর রহমান জানিয়েছেন, জেলার ৯টি থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৮৩ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে জামায়াতের ৭ জন ও শিবিরের ২ জন কর্মী রয়েছে। আটককৃতদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.