লক্ষাধিক আলেম স্বাক্ষরিত ফতোয়া প্রকাশিত হচ্ছে আজ

    রিকু আমির : ইসলামের নামে সন্ত্রাসের বিরুদ্ধে দেশের ১ লাখ ১ হাজার ৮৫০ জন আলেম স্বাক্ষরিত ফতোয়া প্রকাশ করা হচ্ছে।
    আজ সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ফতোয়া প্রকাশ করা হবে বলে গতকাল শুক্রবার এ প্রতিবেদককে জানিয়েছেন স্বাক্ষর গ্রহণের প্রধান উদ্যোক্তা বাংলাদেশ জমিয়াতুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদউদ্দীন মাসউদের সন্তান সদরুদ্দিন মাখনুন।
    ৩০ খ-ে প্রস্তুত এই ফতোয়ার ২৬ খ-ে রয়েছে ৯২ হাজার ৫৩০ জন পুরুষ আলেমের স্বাক্ষর এবং বাকি চার খ-ে রয়েছে নয় হাজার ৩২০জন নারী আলেমের স্বাক্ষর। মূল বিষয় থাকবে ৩৫ পৃষ্ঠাজুড়ে। এটি সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে ১ কোটি কপি ছাপা করা হবে।
    গত ১০ এপ্রিল আমাদের অর্থনীতিতে ‘‘সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী এক লাখ আলেম-ওলামার স্বাক্ষর দেয়া হবে কাবা শরীফের ইমামকে’’ শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়েছিল।
    সূত্রেমতে, একমাত্র জামায়াতে ইসলামী ছাড়া সব ইসলামি দল ও সংগঠন সরাসরি সমর্থন না দিলেও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যক্তিগতভাবে এই ফতোয়ায় সমর্থন দিয়েছেন। হেফাজতের মহাসচিব বাবু নগরী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলেনর নায়েবে আমির মুফতি ফয়জুল করিম, খেলাফত আন্দোলন, হাটহাজারী মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, চরমোনাই মাদ্রাসাসহ দেশের শীর্ষ আলেমরা এই ফতোয়ায় একমত হয়ে স্বাক্ষর করেছেন।
    গত ৮ এপ্রিল মাওলানা ফরিদউদ্দীন মাসঊদ জানিয়েছিলেন, আলেমদের স্বাক্ষর সম্বলিত এই ফতোয়া কাবা শরীফের ইমাম, জাতিসংঘ, অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি), দেশের রাষ্ট্রপ্রতি, সরকার প্রধান ও প্রধান বিচারপতির হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হবে। সম্পাদনা: সৈয়দ নূর-ই-আলম

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *