ময়মনসিংহে পিডিবিএফ ২৯ কোটি টাকারও বেশি ঋণ বিতরণ করেছে

    নিজস্ব প্রতিবেদক : জেলায় পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) সংস্থার ৩৭ হাজার ৪৫৫ জন সদস্যের মাঝে বিভিন্ন খাতে ২৯ কোটি টাকারও বেশি ঋণ বিতরণ করেছে। জেলার ১৩টি উপজেলার ১৭টি কেন্দ্রের মাধ্যমে এসব ঋণ বিতরণ করা হয়েছে। পিডিবিএফ সূত্র জানায়, সরকার গ্রামাঞ্চলে দারিদ্র্য নিরসনের লক্ষ্যে দরিদ্রদের মাঝে বিভিন্ন আয়বর্ধক খাতে ঋণ বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির আওতায় সরকার কৃষি, মৎস্য, গরু মোটাতাজাকরণ ও ক্ষুদ্র ব্যবসার জন্য ঋণ দিচ্ছে, যাতে উপকারভোগীরা বিভিন্ন প্রকল্পে টাকা বিনিয়োগ করে তাদের জীবনযাত্রার মান পরিবর্তন করতে পারে।

    এছাড়াও পিডিবিএফ তাদের ১ হাজার ৯৭৫ জন ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে ১৭ কোটি টাকারও বেশি ঋণ বিতরণ করেছে। সম্পদনা : হাসান আরিফ

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *