২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, আগামী ১০ বছরে গার্মেন্টস সেক্টরের মতো আউটসোর্সিং এর একটি বিশাল ইন্ডাষ্ট্রি গড়ে তোলার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
    তিনি বলেন, এ পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিনত করার জন ইতিমধ্যে রোডম্যাপ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই লক্ষ্যেই কাজ করছি আমরা। প্রতিমন্ত্রী গতকাল কেরানীগঞ্জে প্রায় ৩ শতাধিক ফ্রি-ল্যান্সারকে নিয়ে আউটসোর্সিং সংক্রান্ত দিনব্যাপী সেমিনার অনুষ্ঠানে ‘বাংলাদেশ : দ্য নেক্সট আইসিটি ডেস্টিনেশন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথি বক্তব্য এ কথা বলেন।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মো: ফখরুজ্জামানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, আইসিটি বিভাগের যুগ্ম সচিব মঞ্জুর কাদের, উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল হোসেন প্রমুখ। প্রতিমন্ত্রী কালিয়াকৈর হাইটেক পার্ক, যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক ও সিলেট ইলেক্ট্রনিক সিটির উদাহরন টেনে এরকম একটি হাইটেক পার্ক কেরানীগঞ্জের জাজিরাতে নির্মাণের অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী, সজীব ওয়াজেদ জয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ধন্যবাদ জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সম্পদনা : হাসান আরিফ
    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ে ‘লার্নিং এন্ড আর্নিং ডেভলপমেন্ট প্রকল্প’ এর উদ্যোগে এবং ঢাকা জেলা প্রশাসন ও কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সহায়তায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *