কিরণ সেখ : গুপ্তহত্যায় নিজেদের সম্পৃক্ততার তথ্য বেরিয়ে আসার ভয়ে অপরাধীদের ধরেও সরকার তাদের ক্রসফায়ারে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
গতকাল শনিবার রাজধানীর মতিঝিল পূর্বাণী হোটেলে জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত এক ইফতার মাহফিলে এ অভিযোগ করেন তিনি। ইফতার মাহফিলে ৬টা ৩৫ মিনিটে উপস্থিত হন বেগম জিয়া। এতে সভাপতিত্ব করেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান।
খালেদা জিয়া বলেন, বিনা অপরাধে সাধারণ মানুষদের গ্রেফতার করে তাদের রিমান্ডে নেওয়া হচ্ছে। কিন্তু রিমান্ড থেকে সেই মানুষ আর তার বাবা-মায়ের কাছে ফেরত যাচ্ছে না। কারণ তাকে ‘ক্রসফায়ারে’ মেরে ফেলা হচ্ছে। অপরাধীদের কাছে এমন তথ্য আছে যা প্রকাশ পেলে সরকারের নাম জড়িয়ে যাবে বলেই তাদেরকে ‘ক্রসফায়ারে’ মেরে ফেলেছে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির চেয়ারপারসন বলেন, সাগর-রুনি হত্যায় জড়িত অপরাধীদের ধরা হলে সরকারের অপকর্ম বেরিয়ে আসবে। এ কারণে তাদের ধরা হচ্ছে না। কারণ সাংবাদিক দম্পতির ল্যাপটপে গুরুত্বপূর্ণ তথ্য ছিল।
তিনি বলেন, হাইকোর্টের নির্দেশ দিয়েছেন বিনা ওয়ারেন্টে, সাদা পোশাকে কাউকে গ্রেফতার করা যাবে না। কিন্ত হাইকোর্টের সেই নির্দেশ মানছে না সরকার।
খালেদা জিয়া বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী নাকি অন্যে কোন মন্ত্রী? কারণ তিনি (শেখ হাসিনা) অন্যের নির্দেশ পালন করেছেন। দেশ আছে কিনা তা সন্দেহ হয় বলেও মন্তব্য করেন তিনি। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.