ক্ষেতলাল মহিলা কলেজের অধ্যক্ষ বরখাস্ত

    মতলুব হোসেন, জয়পুরহাট : জয়পুরহাটের ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সায়ফুল ইসলাম কে সার্টিফিকেট জালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ৭২ ঘণ্টার মধ্যে বরখাস্তের আদেশ দিয়েছে হাইকোর্ট। সেই সূত্রে সভাপতি ইতিমধ্যেই তাকে বরাখাস্ত করেছে।
    কলেজ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার কলেজের সভাপতি এস,এম সোলায়মান আলী হাইকোর্টের আদেশ পেয়ে তাৎক্ষণিকভাবে কলেজে এক জরুরি সভায় মিলিত হন।
    সভায় তিনি জানান, বিদ্যালয়ের সাবেক সভাপতি নবিউল ইসলাম চৌধুরী অধ্যক্ষ সায়ফুল ইসলামের বিরুদ্ধে সার্টিফিকেট জালিয়াতির মাধ্যমে অধ্যক্ষ পদে নিয়োগ লাভসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে হাইকোর্টে এক রিট পিটিশন দাখিল করেন। সেই প্রেক্ষিতে শুনানী শেষে গত ১২ জুন হাইকোর্ট বিচারপতি মোজাম্মেল হোসাইন এবং বিচারপতি বদরুজ্জামান এর সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ ৭২ ঘণ্টার মধ্যে ঐ অধ্যক্ষকে বরখাস্তের আদেশ দেন। সেই সাথে ৬ মাসের এমপিও স্থগিতের আদেশ দিয়ে রুল জারি করেন হাইকোর্ট। আদেশ আসতে সময় লাগায় ১৮ জুন তাকে অধ্যক্ষ পদ থেকে অপসারণ করা হলো। গতকাল সভাপতি জরুরি ওই সভার মাধ্যমে অভিযুক্ত অধ্যক্ষকে সাময়িকভাবে বরখাস্ত করে সহকারী অধ্যাপক মোফাজ্জল হোসেন কে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে অতিরিক্ত দ্বায়িত্ব প্রদান করেন।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *