পাটের বস্তা ব্যবহার শতভাগ নিশ্চিত

    Patফারুক আলম : সারাদেশে একযোগে মাসব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করায় বাজারে পাটের বস্তার ব্যবহারের লক্ষ্য শতভাগ অর্জিত হয়েছে। পলিথিন বস্তা ব্যবহার আবার যাতে না হয় সে লক্ষ্যে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে বলে গতকাল শনিবার সংসদে প্রশ্ন পর্বে বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন এ কথা জানিয়েছেন। মন্ত্রী জানান, গত ৩০ নভেম্বর ২০১৫ থেকে মাসব্যাপী সারাদেশে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা পরিচালনার মাধ্যমে অর্থদ- ও কারাদ- প্রয়োগ করা হয়েছে। ফলশ্রুতিতে বাজারে পাটের বস্তার ব্যবহার শতভাগ অর্জিত হয়েছে।
    ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ এবং ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা, ২০১৩’ আইন দুটির প্রসঙ্গ তুলে মন্ত্রী আরও জানান, ওই আইন ১ জানুয়ারি, ২০১৪ থেকে কার্যকর আছে।

    আইনে নির্ধারিত ছয়টি পণ্যে মোড়কীকরণে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। সম্পাদনা: সৈয়দ নূর-ই-আলম

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *