নাদিম মাহমুদ, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ পৌরসভার চরকিশোরগঞ্জ এলাকায় মালয়েশিয়া প্রবাসী নজরুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে কুপিয়েছে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মোল্লাপাড়া জামে মসজিদ থেকে তারাবি নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
পূর্বশত্রুতার জের ধরে মাদক ব্যবসায়ীরা রাতে উৎপেতে থাকে। নজরুল নামাজ শেষে বাড়ির সামনে আনোয়ার হোসেনের দোকানে আসলে সন্ত্রাসীরা আক্রমণ করে।
এদিকে আহত অবস্থায় নজরুলকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তিনি আশঙ্কা জনক, তাকে যে কোন মুহুর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হতে পারে।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। মামলা হওয়ার প্রক্রিয়া চলছে। দোষীদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হবে ।
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.