বেতন-বোনাসের দাবি হালকা মোটরযান চালকদের
রফিক আহমেদ : হালকা মোটর যানবাহন চালক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহাজালাল বলেছেন, চালকদের ২০ রমজানের মধ্যে বেতন ও উৎসব বোনাস দিতে হবে। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন চলাকালীন সমাবেশে তিনি এ দাবি জানান। মোহাম্মদ শাহাজালাল ২০ রমজানের মধ্যে বকেয়া বেতন-বোনাস পরিশোধ, নিয়োগপত্র-পরিচয়পত্র-সাপ্তাহিক ছুটিসহ শ্রম আইনের বিধানসমূহ বাস্তবায়ন ও মজুরি বোর্ড গঠনেরও…