কলিট তালুকদার, পাবনা : পাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক ও অফিস সহকারী নিত্যরঞ্জন পান্ডে হত্যাকা-সংক্রান্ত সন্ত্রাস ও নাশকতাবিরোধী সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে মানুষকে হত্যা করে আওয়ামী লীগ সরকারকে সরাতে চায় কিন্তু সেটা সম্ভব নয়, ২০১৯ সালের একদিন আগেও আওয়ামী লীগ নির্বাচন ছাড়া ক্ষমতা ছাড়বে না।
মোহাম্মদ নাছিম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, আপনি যদি মনে করেন, মানুষ হত্যা করে ক্ষমতায় যেতে পারবেন সেটা সম্ভব না। আজকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। নিত্যরঞ্জন পান্ডের খুনিদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, খুনিরা যেখানেই থাকুন আপনাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আমেরিকায় খুন হলে আপনি নিন্দা জানান, আর বাংলাদেশে খুন হলে আপনি নিন্দা জানান না। কারণ খুনিরা আপনার লোক, আপনি সৎ হন তাহলে জামায়াত শিবিরের সঙ্গে সম্পর্ক শেষ করে সুষ্ঠু রাজনীতি করবেন।
শুক্রবার বিকালে পাবনার জেলা প্রশাসক রেখা রাণী বালোর সভাপতিত্বে শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ আশ্রম মাঠে অনুষ্ঠিত সভায় অনদের মধ্যে বক্তব্য দেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, সাবেক রাষ্ট্রদূত নিম চন্দ্র ভৌমিক, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, গণ আজাদী লীগ কেন্ত্রীয় কমিটির সভাপতি আতাউল্লা খান, ন্যাপের সহ-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফিউদ্দিন মোল্লা, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-সহকারী প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনার পুলিশ সুপার আলমগীর করিব প্রমুখ। সম্পাদনা : প্রিয়াংকা
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.