টাইব্রেকারে পেরুকে হারিয়ে কোপার শেষ চারে কলম্বিয়া

    2GLGAa2vvBWuস্পোর্টস ডেস্ক : টাইব্রেকারের ভাগ্য পরীক্ষায় জিতে কোপা আমেরিকার বিশেষ আয়োজনের সেমিফাইনালে উঠেছে কলম্বিয়া। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৪-২ গোলে পেরুকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে হামেস রদ্রিগেজের কলম্বিয়া।
    খেলার শুরু থেকে শেষ পর্যন্ত দুই দলের স্ট্রাইকারদের ব্যর্থতায় নির্ধারিত সময় গোলশূন্য থাকলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এ সময়ে কোনো দল গোল করতে না পারলে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে।
    টাইব্রেকারে প্রথম দুটি শটে সমতা থাকে। কলম্বিয়ার পক্ষে রদ্রিগেজ ও জুয়ান গুলারেমিয়ো গোল করেন। আর পেরুর পক্ষে গোল পান রাউল মারিও এবং রেনাটো টাপিয়া। তৃতীয় শটে কলম্বিয়াকে এগিয়ে নেন মোরেনো গ্যালিন্ডো। কিন্তু ব্যর্থ হন পেরুর মিগুয়েল অ্যাঞ্জেল। তার শর্ট কলম্বিয়ার গোলরক্ষক ওসপানিও রুখে দেন।
    চতুর্থ শটে কলম্বিয়ার পেরেজ কার্ডোনা গোল পেলে আর আলবার্ট কুয়েভা ব্রাভো বারের উপর দিয়ে মারেন। এতে ৪-২ ব্যবধানে সেমিফাইনালে উঠে যায় কলম্বিয়া।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *