রাজধানীতে সক্রিয় নারী ‘ব্লেড পার্টি’

    ইসমাঈল হুসাইন ইমু : রাজধানীর বিভিন্ন বাস স্ট্যা- শপিং মল ও জনসমাগম স্থলে ভদ্রবেশি নারীর আদলে ‘ব্লেড পার্টি ’ সক্রিয় হয়ে উঠেছে। এরা পথচারী, যাত্রী ও ক্রেতা সেজে অন্য মহিলাদের টার্গেট করে ব্যাগ কেটে হাতিয়ে নিচ্ছে নগদ টাকা-পয়সা মোবাইল ফোনসহ মুল্যবান সামগ্রী। এ অবস্থা শুরু হয়েছে রমজানের শুরু থেকেই।
    জানা গেছে, শুক্রবার বিকেলে জাহানারা (ছদ্মনাম) নামের এক ভদ্রমহিলা গাউছিয়া মার্কেটে কেনোকাটা করতে যান। একটি দোকানে তার চাহিদা অনুয়ায়ী পণ্য দেখে দাম দর করছিলেন। এসময় আরও বেশকজন মহিলা তার আশপাশে ছিল। তারাও কাপড় ও অন্যান্য সামগ্রী দেখছিল। পরে জাহানারা তার প্যাকেট বুঝে নিয়ে পড়েন বিপাকে। ভ্যানিটি ব্যাগে হাত দিয়ে দেখেন তার ব্যাগে কোনো টাকা নেই। ভাল করে খোঁজ নিয়ে দেখেন তার ব্যাগটি বাইরে থেকে কাটা এবং তার মোবাইল ফোনটিও নেই। পরে কেনা পণ্যটি দোকানিকে ফেরত দিয়ে বাসায় ফেরেন তিনি। একইদিন ফার্মগেট বাস স্ট্যা-ে অন্তত ৬ জন মহিলার ব্যাগ কেটেছে এই চক্রের সদস্যরা। বাবলি নামের এক শিক্ষার্থী জানান, তারা কয়েকজন বান্ধবী মিলে নিউ মার্কেটের উদ্দেশ্যে গ্রীনরোড থেকে লেগুনা পরিবহণে রওয়ানা হন। গাউছিয়া মার্কেটের সামনে পৌছে ভাড়া দিতে গেলে একজন চিৎকার দিয়ে ওঠেন। তার ব্যাগ কেটে মোবাইল নিয়ে গেছে কেউ। পরে নিজেরা আবিষ্কার করেন তাদের পাশে দুজন বোরকা পরা মহিলা ছিল। গাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তারাও উধাও হয়ে যায়।
    এছাড়াও মিরপুর ১, ২ ও ১০ নম্বর গোল চক্করে বাসে ওঠার সময় অনেক নারী যাত্রীর ব্যাগ কেটে টাকা ও মোবাইল ফোন হারানোর অভিযোগ জানা গেছে। পুলিশি ঝামেলা এড়াতে ব্লেড পার্টির কবলে পড়া কেউই থানায় অভিযোগ করেননি। খোঁজ নিয়ে জানা যায়, ফার্মগেট, মহাখালি, মিরপুর, কাকরাইলসহ রাজধানীর বেশকিছু এলাকায় বোরকা পরা আবার বোরকা ছাড়া একাধিক বিভিন্ন বয়সী নারীদের দাড়িয়ে থাকতে দেখা যায়। তাদের দেখে মনে হবে কোথাও যাবার জন্য বাসের অপেক্ষায় আছেন। প্রকৃতপক্ষে তারা বাসে ওঠা নারী যাত্রীদের টার্গেট করে তাদের ব্য্গা কেটে হাতিয়ে নেন টাকা-পয়সা। এছাড়া বিভিন্ন মার্কেট শপিং মলেও এই চক্রের সদস্যরা নারী ক্রেতাদের টার্গেট করে তাদের কর্মকা- চালায়।
    তবে সব নারীদের টার্গেট করে না এরা। কম বয়সী আর বয়সী নারীই এদের টার্গেট। এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেলের ডিসি মাসুদুর রহমান বলেন, রমজানে সাধারণ মানুষের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে পুলিশ। অজ্ঞানপার্টি, মলম পার্টি ও নারী প্রতারকদের বিষয়ে তৎপর রয়েছে পুলিশের একাধিক টিম। তিনি বলেন, ইতিমধ্যে বেশকজন মলম পার্টির সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আর মহিলা পকেটমারদের শনাক্ত করতে নারী পুলিশ সদস্যরা বিভিন্ন মার্কেট ও শপিং মলে দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি। সম্পাদনা: সৈয়দ নূর-ই-আলম

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *