হাসান আরিফ : তথ্যসচিব মুর্তজা আহমেদ বলেছেন, তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ। আইনটি বাস্তবায়নের জন্য ব্যাপক জনসচেতনতা দরকার, যা মিডিয়া করে যাচ্ছে।
আজ মঙ্গলবার বিকালে বেইলি রোডে পিআইবি’র সেন্টার রুমে ‘তামাক নিয়ন্ত্রণ আইন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীরের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে.জে. ডা. মো. সাইদুর রহমান, আহসানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম প্রমুখ।
তথ্যসচিব বলেন, বাংলাদেশের আইন অনেক কঠিন। তাছাড়া আইন না মানার প্রবণতাও আছে। তবে মিডিয়ার কারণে এই আইনটি ভালভাবেই বাস্তবায়িত হচ্ছে।
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.