ইসলামী ব্যাংকের উদ্যোগে ইফতার মাহফিল

    ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে ‘রোযা ও তাকওয়ার আলোকে মানবিক ব্যাংকিং’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল মঙ্গলবার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নান। আলোচনা উপস্থাপন করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এম আযীযুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আবদুর রশীদ ও মাসজিদ আত-তাকওয়া, ধানমন্ডির খতিব আলামা সাইয়্যেদ জুলফিকার জহুর। বিচারপতি, কূটনীতিক, শিল্পপতি, ব্যবসায়ী, সিনিয়র ব্যাংকার, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, উলামাসহ ব্যাংকের ডাইরেক্টর ও উর্দ্ধতন নির্বাহীবৃন্দ এতে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *