আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে বুধবার বিকেলে ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া অফিস থেকে ভূমিকম্পের খবর নিশ্চিত করা হয়েছে। এক্সপ্রেস ট্রিবিউন
আবহাওয়া অফিসের ওয়েবসাইটে বলা হয়, ভূমিম্পটির উৎপত্তিস্থল ছিলো পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছে হিন্দুকুশ পর্বতে, ভূপৃষ্ঠ থেকে ১৫৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের ফলে খাইবার-পাখতুনখোয়া প্রদেশের সোয়াত, মালাকান্দ, মানসেহরা জেলা ও পার্শ্ববর্তী অঞ্চলগুলো কেঁপে ওঠে। তবে তাৎক্ষণিকভাবে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। পাকিস্তানে চলতি বছর একাধিক ভূমিকম্পের ঘটনা ঘটেছে। গত জানুয়ারিতে রাজধানী ইসলামাবাদ এবং খাইবার পাখতুনখোয়ায় ভূমিকম্প অনুভূত হয়।
রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে। এ সময় পেশওয়ার, মালাকান্দ, মানসেরা, হরিপুর এবং অ্যাবোটাবাদে কম্পন অনুভূত হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা বাড়ি ও কাজের স্থান ছেড়ে ছোটাছুটি করতে থাকে।
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.