অরুণাচল সীমান্তে ভারত-চীনা সেনার মধ্যে ধস্তাধস্তি

    আন্তর্জাতিক ডেস্ক : ফের অশান্ত ভারত-চীন সীমান্ত। গত বৃহস্পতিবার অরুণাচল প্রদেশের বিভিন্ন পয়েন্টে প্রায় ধস্তাধস্তি বেধে যায় ভারতীয় ফৌজ এবং চীনা সেনার মধ্যে। সংবাদসংস্থার খবর অনুযায়ী, পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র ২৭৬ জন জওয়ান ভারতীয় ভূখ-ে বলপূর্বক প্রবেশ করার চেষ্টা করলে রুখে দাঁড়ায় প্রহরারত ভারতীয় জওয়ানরা। তখনই দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশে ভারত-চীন সীমান্ত লাগোয়া লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি)-র ইয়াংসি অঞ্চলে। চীনা সেনার দাবি, ওই অঞ্চলটি তাদের। এরপরই সেখানে প্রহরারত ভারতীয় জওয়ানরা চিনা সেনার আগ্রাসনকে রুখে দেয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় আরও বাহিনী। প্রতিরক্ষামন্ত্রণালয় সূত্রে খবর, প্রায় ২১৫ জন চীনা সেনা জওয়ান শকর তিকরি দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে। একইসঙ্গে, থাং লা, মেরা গ্যাপ এবং ইয়াকি-ল দিয়েও ২০ জন করে চীনা সেনা জওয়ান ভারতীয় ভূখ-ে প্রবেশ করার চেষ্টা চালায়। কিন্তু, ভারতীয় জওয়ানরা প্রতিরোধ গড়ে তোলায় সে যাত্রায় রণে ভঙ্গ দেয় পিএলএ।
    ঘটনাস্থলে পৌঁছে উত্তেজনা প্রশমন করেন চীনা সেনার উচ্চপদস্থ অফিসার। দোভাষীকে সঙ্গে নিয়ে এসে ভারতীয় সেনার কম্যান্ডিং অফিসারের সঙ্গে দেখা করে চকোলেট বিনিময় করেন।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *