মালয়েশিয়ায় বন্দী বাংলাদেশিদের খোঁজ নেওয়ার কেউ নেই!

    আহমাদুল কবির, মালয়েশিয়া : বছরের পর বছর মালয়েশিয়ার বিভিন্ন বন্দী শিবির ও কারাগারে ৪ হাজারের বেশি বাংলাদেশি মানবেতর দিন কাটাচ্ছেন। দেশটির ১২টি বন্দী শিবিরেই ১ হাজার ৭২৩ জন আর বিভিন্ন কারাগারে সাজা ভোগ করছেন ১ হাজার ৯২৭ জন বাংলাদেশি।
    সূত্র জানায়, সিমুনিয়া ক্যাম্পে ১৩২, লেঙ্গিং ক্যাম্পে ২৩৬, লাঙ্গ ক্যাম্পে ২৫০, জুরুত ক্যাম্পে ৫৬, তানাহ মেরায় ক্যাম্পে ৪৮, মাচাপ উম্বু ক্যাম্পে ১৭৯, পেকা নানাস ক্যাম্পে ১২০, আজিল ক্যাম্পে ১২৬, কেএলআইএ সেপাং ডিপো ক্যাম্পে ৮১, ব্লান্তিক ক্যাম্পে ১১৩, বুকিত জলিল ক্যাম্পে ২৩৪ ও পুত্রজায়া ক্যাম্পে ১৮০ জন বাংলাদেশি আটক আছেন। বন্দীদের মধ্যে অনেকে অভিযোগ করেছেন, ক্যাম্পগুলোতে প্রায়ই বাংলাদেশিদের উপর নির্যাতন করা হয়। এমনকি কেউ কেউ ক্যাম্পেও মারা যান। অনেক সময় ঠিকমতো খাবার দেওয়া হয় না।
    দীর্ঘদিন জেলে বা ক্যাম্পে থাকলেও দেশে ফেরত নেওয়ার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বলেও জানান তারা।
    মালয়েশিয়ার ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, বিভিন্ন কারাগার ও ক্যাম্পে যারা আটক আছেন, তাদের বেশির ভাগই অবৈধভাবে মালয়েশিয়ায় থাকার কারণে গ্রেফতার হয়েছেন। আটকদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন, ১৯৫৯-এর ধারা ৬(১) সি/১৫ (১) সি এবং পাসপোর্ট আইন, ১৯৬৬-এর ১২(১) ধারায় বাংলাদেশিরা বন্দী শিবিরে আটক রয়েছেন। সম্পাদনা : রাশিদ রিয়াজ

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *