এল আর বাদল : চলতি মাসে মুস্তাফিজ মাঠে নামতে পারছেন না। পারছেন না ঘরোয়া লিগে তার দল মোহামেডানের হয়েও খেলতে। এমনকি ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট লিগে সাসেক্সের হয়ে খেলাও অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশের এই বিস্ময় বালকের। এই ক্রিকেট সেনসেশনের ফিটনেস এখন পর্যন্ত সন্তোষজনক নয়। নিজেকে পুরোপুরি ফিরে পেতে তার কমপক্ষে আরও ৬ সপ্তাহ সময় লাগবে বলে জানালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ট্রেনার মারিও ভিল্লা ভারায়ন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ক্রিকেট একাডেমি চত্বরে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
মুস্তাফিজের ফিটনেস নিয়ে এই কোচ আরও বলেন, তার ফিটনেস যতটুকু ফিরেছে তাতে করে তাকে পুরোপুরি ফিট বলা যায় না, সময় লাগবে। আর যাতে করে ও দ্রুতই ফিটনেস ফিরে পায় সেই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। প্রতি সপ্তাহেই তার অ্যাসেসমেন্ট চলছে। তবে নিজেকে ফিরে পাওয়ার বিষয়টি অনেকাংশে তার নিজের উপরেও নির্ভর করছে। কেননা সে যত বেশি ট্রেনিংয়ে সময় দিবে তত দ্রুত নিজেকে ফিরে পাবে। আর এই জন্য আদর্শ সময় হলো ১ মাস। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.