আনিসুর রহমান তপন : প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়েছে। গতকাল চুক্তির মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আদেশে, আগামী ১৮ জুন থেকে তিন বছরের জন্য প্রেস সচিবের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। গত বছরের ১৫ জুন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ইহসানুল করিম এক বছরের জন্য প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব নিয়োগ পান। ইহসানুল করিম সর্বশেষ রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সম্পাদনা: পরাগ মাঝি
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.