রফিক আহমেদ : জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এবং পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ আব্দুর রাজ্জাক খান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার ভোরবেলা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। আব্দুর রাজ্জাক খান দীর্ঘদিন যাবৎ হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়েসহ অসংখ্য বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ২ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন; ছিলেন বীর মুক্তিযোদ্ধা। গতকাল সকালে সংসদ প্লাজায় তার জানাজা শেষে পটুয়াখালীর নিজ বাড়িতে নিয়ে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এবং মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি শোকবাণীতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সম্পাদনা : পরাগ মাঝি
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.