এভাবেই আমরা ঠকি

    আব্দুন নূর তুষার
    ঢাকা শহরে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ডের জন্য সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্সের সঙ্গে আলাদা কর নিয়ে থাকে।
    এই করের বিনিময়ে ব্যবসায়ী সেই নির্দিষ্ট আকৃতির সাইনবোর্ড দোকান বা অফিসের সামনে লাগাতে পারেন। কিন্তু এখন দেখবেন কিছু বৃহৎ প্রতিষ্ঠান যেমন সাবান, সিগারেট বা মসলা আচার, কোমল পানীয় উৎপাদনকারীরা দোকানের সাইনবোর্ডে নিজেদের পণ্য ও নাম বড় করে দিয়ে, দোকানের নাম লিখে আনুবীক্ষণিক আকৃতিতে।
    দোকানের সাইনবোর্ড এভাবে ব্যবহার করা আইনবিরুদ্ধ। কারণ দোকানি তার নিজের প্রতিষ্ঠানের নাম লেখার অনুমতি নিয়েছে। তার সাইনবোর্ড অন্যকে সাবলেট করে বিজ্ঞাপন করার অনুমতি নেয়নি।
    এইভাবে বিলবোর্ডের জন্য যে কর দিতে হতো, সেটা সিটি কর্পোরেশনকে না দিয়ে, ব্যবসায়ীরা বিজ্ঞাপন করছে। দোকানের সাইনবোর্ড তো বিজ্ঞাপন করার জন্য না।
    এর মাধ্যমে সিটি কর্পোরেশন কর বঞ্চিত হয় আর কেবল একটা বড় সাইনবোর্ড পাবার লোভে দোকানি তার নিজের দোকানের নাম ছোট করে, বিরাট করে কারিনা কাপুর এর ছবি ঝুলিয়ে রাখে।
    এভাবেই আমরা ঠকি।
    পরিচিতি : চিকিৎসক ও মিডিয়া ব্যক্তিত্ব

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *