আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের পররাষ্ট্র বিষয়ক ও আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী জেন-মার্ক আইরাউলত বৃহস্পতিবার রাতে তিন দিনের সফরে মিয়ানমারের রাজধানী নে পি দো পৌঁছেছেন। শুক্রবার এক সরকারি খবরে একথা বলা হয়েছে।
মিয়ানমারের নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে ফ্রান্সের কোন সরকারি প্রতিনিধির এটাই প্রথম সফর। বাসস
ইয়াঙ্গুনের ফরাসী দূতাবাস জানায়, সফরকালে আইরাউলত প্রেসিডেন্ট ইউ তিন কিয়াউ ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী অং সান সুচির সঙ্গে বৈঠক করবেন।
মিয়ানমারের রাজনীতিতে গণতান্ত্রিক উত্তরণ ও দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বিশেষত সামনের বছরগুলোতে ফরাসী উন্নয়ন সহযোগিতা ও ফরাসী উন্নয়ন সংস্থার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নই এই সফরের লক্ষ্য।
দূতাবাত সূত্র আরো জানায়, মিয়ানমার সফরকালে ফরাসী পররাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা বিভাগের কমান্ডার ইন চিফ সিনিয়র জেনারেল মিন অং হেইংয়ের সঙ্গেও দেখা করবেন।
আরো খবরে বলা হয়েছে, ফরাসী পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের ইয়াঙ্গুন রিজিওনের মুখ্যমন্ত্রী ইউ ফিও মিন থেইনের সঙ্গে দেখা করবেন এবং ফরাসী এনজিও, মিয়ানমারের সিভিল সোসাইটি অরগানাইজেশন ও ফরাসী কোম্পানীগুলো পরিদর্শনে যাবেন।
মিয়ানমারের বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে ফ্রান্সের অবস্থান ১২ তম।
সর্বশেষ ২০১৫-২০১৬ অর্থবছরে ফ্রান্স দেশটিতে ৫৪১.৬১০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে।
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.