এক মাসের মধ্যে অর্ধেক দামে মোবাইল!

    হাসান আরিফ : স্মার্টফোন কেনার আগে দ্বিতীয়বার চিন্তা করুন। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, গাড়ির চেয়েও দ্রুত স্মার্টফোনের দাম কমে যায়। এক মাসের পুরোনো হতে না হতেই স্মার্টফোনের মূল্য অর্ধেকে নেমে আসে। গত বৃহস্পতিবার যুক্তরাজ্যভিত্তিক অনলাইন কেনাবেচার প্ল্যাটফর্ম মিউজিকম্যাগপাই প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, যেখানে গাড়ি এক বছরের পুরোনো হলে তার দাম ২০ শতাংশ পর্যন্ত…

    Read More

      অপচয় ও অতি ভোজ পরিত্যাগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমবে

      আমিন ইকবাল : রমজান মাসে খাবার টেবিল থেকে অপচয় ও অতি ভোজ ছাড়তে পারলে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমে আসবে বলে মনে করেন রাজধানী ঢাকার জামিয়া মাহমুদিয়া মেরাদিয়া মাদরাসার পরিচালক মুফতি নুরুল আলম ইসহাকী। দৈনিক আমাদের অর্থনীতি ও আমাদের সময় ডটকম আয়োজিত রমজানবিষয়ক বিশেষ আয়োজন ‘আমাদের রমজান’-এ তিনি বলেন, রমজান সংযমের মাস। আত্মশুদ্ধির মাস। রমজানে দিনের…

      Read More

        ব্রিটিশ এমপি হত্যায় আটক ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন

        আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ পার্লামেন্টের লেবার পার্টির সদস্য জো কক্স হত্যায় জড়িত থাকার অভিযোগে আটক থমাস মায়ারের (৫২) বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে। পশ্চিম ইয়র্কশায়ার পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। বাংলানিউজ অভিযুক্ত ব্যক্তিকে শনিবার ওয়েস্টমিনিস্টার মেজিস্ট্রেট কোর্টে হাজির করা হবে। হত্যায় জড়িতের অভিযোগ ছাড়াও তার বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগ আনার কথা জানিয়েছে…

        Read More

          সাগরে মৎস্য সম্পদ জরিপ শুরু নভেম্বরে

          নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানায় মৎস্য সম্পদ জরিপের কাজ আগামী নভে¤॥^র মাসে শুরু হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক। বৃহস্পতিবার সংসদে নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নে তিনি জানান, এই জরিপ কাজের জন্য ‘আর ভি মিন সন্ধানী’ নামের একটি আধুনিক প্রযুক্তির গবেষণা ও জরিপ জাহাজ ৯ জুন মালয়েশিয়া থেকে চট্টগ্রাম পৌঁছেছে। মিয়ানমার…

          Read More

            বিশেষ অভিযান শেষে গ্রেফতার ১৯৪ জঙ্গি

            সুজন কৈরী : দেশজুড়ে সপ্তাহব্যাপী পুলিশের জঙ্গিবিরোধী বিশেষ অভিযান গতকাল শেষ হয়েছে। এই সাতদিনে দেশের বিভিন্নস্থান থেকে ১৯৪ জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার সকাল থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ১৭ জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ৯ জন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি), ৭ জন হিজবুত তাহরীর এবং ১ জন আনসারুল্লাহ বাংলাটিমের (এবিটি) সদস্য।…

            Read More

              উত্তর কোরিয়ার নেতাকে আমন্ত্রণ জানাবেন ট্রাম্প

              আন্তর্জাতিক ডেস্ক : হিলারি ক্লিনটনের সমালোচনার জবাব দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানাবেন। তবে সেটা কোনো সরকারি নৈশভোজে নয়। এ খবর দিয়েছে ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস। উল্লেখ্য, সম্প্রতি কিম জং-উনের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেন রিপাবলিকান দল থেকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ‘গৃহীত মনোনীত’ ডোনাল্ড ট্রাম্প। এ…

              Read More

                জাসদ-আ.লীগ বিতর্কে খালেদার খুশি হওয়ার কিছু নেই : ইনু

                দীপক চৌধুরী : জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও আওয়ামী লীগের বিতর্কে খালেদা জিয়ার খুশি হওয়ার কিছু নেই; নাক গলিয়েও লাভ নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, গুপ্তহত্যা, উগ্রবাদ, জঙ্গিবাদ মোকাবিলার প্রশ্নে জাসদ, আওয়ামী লীগসহ ১৪ দল ঐক্যবদ্ধ। গতকাল শনিবার কেন্দ্রীয় কার্যালয়ে জাসদের (ইনু) কেন্দ্রীয় কার্যকরী কমিটির সম্মেলনের প্রথম সাধারণ সভার সূচনা…

                Read More

                  জাপানের ওকিনাওয়ায় মার্কিনবিরোধী বিক্ষোভ

                  আন্তর্জাতিক ডেস্ক : জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপে মার্কিন সেনাদের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভ করতে গিয়ে পুলিশের সঙ্গে উত্তেজিত জনতার হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। জাপানে মার্কিন সেনাদের উপস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ওকিনাওয়া দ্বীপে মার্কিন ঘাঁটির বাইরে বিপুল সংখ্যক জাপানি নাগরিক জড়ো হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা ঘাঁটির প্রধান গেইট বন্ধ করে দেয় এবং…

                  Read More

                    ১৪ দলের ঐক্য আরও সম্প্রসারিত হবে : নাসিম

                    দীপক চৌধুরী : ক্ষমতাসীন ১৪-দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ১৪ দল আরও সম্প্রসারিত হবে, ঐক্যও সম্প্রসারিত হবে। এর কোনো বিকল্প নেই। তা না হলে অশুভ শক্তি অনৈক্যের ফাটল দিয়ে ঢুকে আমাদের ছুরিকাহত করবে। গতকাল বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ সভায় নাসিম এসব কথা বলেন। ১৯ জুন বেলা তিনটা…

                    Read More

                      প্রস্তাবিত বাজেট বাস্তবমুখী, জাতীয় অগ্রগতি অর্জন ও সমৃদ্ধ দেশ গড়ার সহায়ক : সরকারি দল

                      নিজস্ব প্রতিবেদক : প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা এই বাজেটকে বাস্তবমুখী জাতীয় অগ্রগতি অর্জন ও সমৃদ্ধ দেশ গড়ার সহায়ক বলে উল্লেখ করেছেন। তারা বলেন, এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশ সমৃদ্ধ দেশে পরিনত হওয়ার পথে আরো এক ধাপ এগিয়ে যাবে। গতকাল সকাল ১০টা ৪৩ মিনিটে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে…

                      Read More